ফেসবুকে ছবি পোস্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ০২:৩৬আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ০২:৩৯

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে ছবি পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে শ্যামল শর্মা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ আগস্ট) সকালে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। শ্যামল শর্মা শাহপুর ঘিঘাটি গ্রামের রবিন শর্মার ছেলে।
কালীগঞ্জ থানার এসআই  অমিত দাস জানান, এসএ বিশ্বাস নামের একটি আইডি থেকে ফেসবুকে বিতর্কিত ছবি পোস্ট করাসহ কয়েকজনের ম্যাসেঞ্জারে তা পাঠায় শ্যামল শর্মা, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সামিল। এ অপরাধে তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হবে। এই ধারায় মামলা করতে হলে পুলিশ হেড কোয়ার্টারের অনুমতি লাগে। এ জন্য পুলিশ হেড কোয়ার্টারে অনুমিত চাওয়া হয়েছে। আপাতত তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার থেকে অনুমতি পাওয়া গেলে শ্যামলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, ‘আটক যুবককে  তথ্য প্রযুক্তির স্মারক দিয়ে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার থেকে তথ্য প্রযুক্তি আইনে মামলার অনুমতি পেতে দুয়েক দিন সময় লাগতে পারে। তথ্য প্রযুক্তি আইনের ৫৭ এবং দণ্ডবিধির ১৫৩/২৯৫ (ক) ধারায় মামলাটি রুজুর প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ হেড কোয়ার্টার থেকে অনুমতি পেলে উক্ত ধারায় শ্যামল শর্মার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের