সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি পাঁচ দিন বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ১৬:৫০আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৬:৫২

সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে আগামী শুক্রবার (২৪ আগস্ট) পর্যন্ত টানা পাঁচ দিন সোনামসজিদ স্থলবন্দরে সব ধরনের পণ্যের আমদানি-রফতানি বন্ধ থাকবে। সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ এবং আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ‘পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে আজ সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত পাঁচদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি ও সিএন্ডএফ বিষয়ক যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ আগস্ট শনিবার থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।’
তবে চিঠিতে বলা হয়েছে, বন্দরের ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে এবং দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবেন। সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম