ব্রাহ্মণবাড়িয়ায় চামড়ার দাম কম, পাচার ঠেকাতে বিজিবির অবস্থান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৮, ০৭:১৩আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ০৭:১৭

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানি পশুর কাঁচা চামড়ার কম দামে বিক্রি হচ্ছে। ক্রয়মূল্যের সাথে বিক্রয় মূল্যের ফারাক থাকায় গ্রাম থেকে বেশি দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ী বা ফড়িয়ারা। তাদের অভিযোগ, দেশের বাজারে চামড়ার দাম ভাল না পেলে এসব চামড়া ভারতে পাচারের আশঙ্কা রয়েছে।তবে ব্রাহ্মণবাড়িয়া বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির জানান, চামড়া পাচারের আশঙ্কায় সীমান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের প্রতি এলাকায় বিজিবি সতর্ক থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

শহরের কান্দিপাড়া মহল্লার রাসেল মিয়া জানান, গ্রাম থেকে বড় গরুর চামড়া কিনেছি পাঁচশ’ থেকে ছয়শ’ টাকা দরে। কিন্তু শহরের বাজারে আনার পর মৌসুমি পাইকাররা দাম বলছে দুইশ’ থেকে তিনশ’ টাকা মাত্র। এখন চামড়া কিনে বিপাকে পরেছি।

ফুলবাড়ীয়া গ্রামের আক্তার হোসেন বলেন, ‘ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে ব্রাহ্মণবাড়িয়া চামড়ার দাম কম। তারা কম দামে চামড়া কেনার পরিকল্পনা গ্রহন করায় কেউ সাহস করে চামড়া কিনতে আসছেন না।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম