গোপালগঞ্জে ডাকাতি রোধে মহাসড়কের পাশের জঙ্গল পরিষ্কারে অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৮, ০৭:২০আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ০৭:৩২

গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতিরোধে ঢাকা-বরিশাল মহাসড়কের দুইপাশের জঙ্গল পরিস্কার অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৪ আগস্ট) মুকসুদপুর উপজেলার কানুরিয়া পল্লী মঙ্গল ক্লাবের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই অভিযান শুরু হয়।

এলাকাবাসী জানায়,  ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী থেকে দিগনগর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় প্রায়ই ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনা ঘটে আসছে। এলাকাটিতে মহাসড়কের দুই পাশের ফাঁকা জায়গা বন-জঙ্গলে ঘেরা রয়েছে। তাই তার মধ্যে লুকিয়ে থেকে ডাকাতরা বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের ওপর সহজেই হামলা করা সুযোগ পাচ্ছে। সড়কের দু’পাশের জঙ্গল পরিস্কার করলে ডাকাতিরোধ করা অনেকাংশে সম্ভব হবে।

শুক্রবার দুপুরে জঙ্গল পরিস্কার অভিযানে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলমগীর হোসেন, দিগনগর ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী, রাঘদী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, এএসআই ইসলাম সরদার, কানুরিয়া পল্লী মঙ্গল ক্লাবের সভাপতি আলমগীর হোসেনসহ ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কানুড়িয়া পল্লী মঙ্গল ক্লাবের সভাপতি আলমগীর হোসেন জানান, মহাসড়কের ওই এলাকাটি অনেকদিন ধরে বন-জঙ্গল পূর্ণ। ডাকাতরা ডাকাতির আগে সড়কের পাশের জঙ্গলের মধ্যেই লুকিয়ে থাকে। পরে সুযোগ পেয়ে পথচারী, বাস, ট্রাক চালকদের ওপর হামলা চালায়। তাই ডাকাতি রোধে মহাসড়কের দু’পাশের জঙ্গল স্বেচ্ছায় পরিস্কার অভিযানের উদ্দ্যোগ নেয়া হয়েছে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, কানুড়িয়া পল্লী মঙ্গল ক্লাব যে উদ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়।  আমরাও তাদের সাথে থেকে অভিযান সফল করার চেষ্টা করছি।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী