‘বঙ্গবন্ধুর খুনিরা কখনোই ভাবেনি এই হত্যাকাণ্ডের বিচার হবে’

পিরোজপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ০৯:৪৯আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ০৯:৫০

‘বঙ্গবন্ধুর খুনিরা কখনোই ভাবেনি এই হত্যাকাণ্ডের বিচার হবে’

বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা কখনোই ভাবেনি তাদের এই হত্যাকাণ্ডের বিচার হবে। তারা কখনো ভাবতে পারেনি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ তাদের বিচার করবে এবং ফাঁসির রশিতে তাদের ঝুলতে হবে। সেই কারণে তারা দম্ভ করে বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিল এবং হত্যাকারীদের মধ্যে এর কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাও ছিল। ইতিহাস তাদের ক্ষমা করেনি।’

শনিবার (২৬ আগস্ট) বিকালে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে শোক দিবসের আলোচনায় এসব কথা বলেছেন তিনি। শেখ রাসেল স্মৃতি পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এসময় তিনি আরও বলেন, ‘যখন বঙ্গবন্ধুর হত্যার বিচার শুরু হয় তখন অনেকেই ভাবতে পারেনি এই বিচার সম্পন্ন হবে এবং বিচারের রায় কার্যকর হবে। শুধু বিচার হয়নি, বিচারের রায়ও কার্যকর হয়েছে এবং যারা এখনো পালিয়ে আছে ইনশাল্লাহ তাদেরও দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে।’

মনোনয়নের প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, ‘দলীয় মনোনয়ন যে কেউ চাইতে পারে কিন্তু নৌকা প্রতীক একজনই পাবে। আর আগামী নির্বাচনে শেখ হাসিনা কোনও দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে মনোনয়ন দেবেন না। তাছাড়া দলীয় মনোনয়ন কে পাবে সেটাও বড় কথা নয়। দেশের স্বার্থে, দেশের মানুষকে ভালো রাখার স্বার্থে, ভালো থাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে সব ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’

শ ম রেজাউল করিম আরও বলেন, ‘দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনার সরকারের কোনও বিকল্প নাই। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। সেটা করতে পারলে বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আর সেটা সম্ভব না হলে চলমান উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হবে, থেমে যাবে। মানুষের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সরকারের সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে।’  

শেখ রাসেল স্মৃতি পরিষদের সভাপতি মোর্শেদ কামাল হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু, শিকদার মল্লিক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল হাওলাদার, বৈঠাকাটা কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান সেলিম, শেখ রাসেল স্মৃতি পরিষদের সহসভাপতি শান্ত রঞ্জন দাস, শিকদার মল্লিক ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি লায়েক হাওলাদার প্রমুখ।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী