সালাম মুর্শেদী এইচএসসি পাস, বার্ষিক আয় পৌনে ৬ কোটি টাকা

খুলনা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৮, ১৬:১৭আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৭:২০

সালাম মুর্শেদী খুলনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার দোরগোড়ায় থাকা ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী নির্বাচনি হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় নিজের বার্ষিক আয় ৫ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি। হলফনামায় আরও জানিয়েছেন, তিনি এইচএসসি পাস।

সাবেক ফুটবল তারকা সালাম মুর্শেদী হলফনামায় জানিয়েছেন, তার অস্থাবর সম্পদ হিসেবে ৭৪ কোটি টাকার সম্পদ রয়েছে। আর স্থাবর সম্পদ হিসেবে রয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকার সম্পদ। তার নামে কোনও ধরনের মামলা নেই। তার ৫ কোটি ৭৩ লাখ টাকার দায় রয়েছে।

তার পেশার বিবরণে বলা হয়েছে, ব্যবসা, প্রাইভেট/পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক/পরিচালক, পোশাকশিল্প প্রতিষ্ঠান, বস্ত্রশিল্প, ব্যাংক, হাসপাতাল ইত্যাদি।

হলফনামায় তিনি তার ওপর নির্ভরশীলদের আয় হিসেবে ৭৫ লাখ ৭৫ হাজার টাকা দেখিয়েছেন। পাশাপাশি তার স্ত্রীর নামে ১০ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার টাকার অস্থাবর সম্পদ ও ৩৪ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নির্ভরশীলদের নামে ১৩ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে। হলফনামায় সালাম মুর্শেদীর ঠিকানা বাড়ি নং ২৭/বি, সড়ক-১০৪, গুলশান-২, ঢাকা-১২১২, বাবা মো. ইসরাইল ও মা মোসা. রিজিয়া খাতুন উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন- খুলনা-৪ উপ-নির্বাচনে এককপ্রার্থী সালাম মুর্শেদী

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী