ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৮, ১৯:১৭আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:২১

জয়পুরহাট জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরন্দা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে জান্নাতুন মুন্নি (১২) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ আগস্ট) দুপুরের দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের হরন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী পাঁচবিবি উপজেলার শুকুরময়ী গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। সে শুকুরময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, মুন্নি ঈদের ছুটিতে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে যায়। সোমবার নানার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা-ভ্যানের চাকার সঙ্গে ওড়না জড়িয়ে পড়লে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম