সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ০১:৩৫আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ০১:৩৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়িক বিরোধের জের ধরে মোক্তার হোসেন নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। গত রবিবার দুপুরে বিচারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া মোবাইলে মীমাংসার জন্য ডেকে নেওয়ার পর মৌচাক শামস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ব্যবসায়ী মোক্তারকে হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মোক্তার হোসেনের স্ত্রী তাসলিমা বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী মোক্তার হোসেন একই এলাকার জসিম উদ্দিন ওরফে জসু হাজী, আবুল খায়ের, আমিনুল ইসলামসহ ৫ থেকে ৬ জনের সঙ্গে যৌথভাবে জমি কেনাবেচার ব্যবসা করেন। গত কিছুদিন ব্যবসায় বনিবনা না হওয়ায় মোক্তার হোসেন জসিম উদ্দিন ওরফে জসু হাজীর কাছ থেকে আলাদা হয়ে যায়। এর কিছুদিন পর জসিম উদ্দিন ওরফে জসু হাজীর কাছ থেকে আমিনুল ইসলাম ও আবুল খায়েরও পৃথক হয়ে যায়। এতে মোক্তার হোসেনের ওপর ক্ষিপ্ত হয় জসিম উদ্দিন।

মোক্তার হোসেনের স্ত্রী জানান, রবিবার বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া মোবাইলে মোক্তার হোসেনকে ডেকে নিয়ে উভয়ের মধ্যে আপোস মীমাংসা করে দেন। সালিশ শেষে বাড়ি আসার পথে জসিমসহ তার ১০/১২ জন সহযোগী লোহার রড, লাঠিসোঁটা ও হকিস্টিক দিয়ে মোক্তার হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার ভর্তি করা হয়। মোক্তার হোসেন এখন ঢাকা মেডিকেল কলেজ থেকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

তাসলিমা বেগম সাংবাদিকদের জানান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার ক্ষমতাবলেই তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় সোমবার দুপুরে তিনি বাদী হয়ে জসীম উদ্দিন জস, আব্দুল হাকিমসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার দাবি, জসিমউদ্দিন জসু হাজী ও মোক্তার হোসেন পরস্পর বন্ধু। তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হলে তিনি তাদের একত্রে বসিয়ে মীমাংসা করে দেন।

তিনি বলেন, কারা মোক্তার হোসেনকে মারধর করেছে তাদের আমি চিনতে পারিনি। জসিমউদ্দিন ওরফে জসু হাজী আমার লোক হলেও তারা মোক্তার হোসেনকে মারধর করেনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত  করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী