মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ০৩:০৯আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ০৩:১০

নড়াইল

নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন সংলগ্ন মধুমতি নদীর চাপাইল সেতু এলাকা থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে অর্ধ-গলিত লাশটি উদ্ধার করা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেন।

লাশের পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, কচুরিপানার সঙ্গে অজ্ঞাত লাশটি ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অন্তত ১০দিন আগে অজ্ঞাত ওই লোকটির মৃত্যু হয়েছে। হত্যা নাকি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে, তা উদঘাটনের চেষ্টা চলছে।

এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের