সাতক্ষীরার তালায় পুকুরে ডুবে রাহুল বিশ্বাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার মালোপাড়ায় এ ঘটনা ঘটে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত রাহুলের বাবার বাড়ি যশোর। তবে সাতক্ষীরার তালার মালোপাড়ায় সে নানা বাড়িতে বেড়ে উঠছিল।
রাহুলের নানা গোপাল হাওলাদার জানান, তার মেয়ের জমজ সন্তান হওয়ার পর একজনকে তাদের বাড়িতে নিয়ে আসেন। আজ (বুধবার) দুপুরে রাহুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।








