বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়া শিশুটি মারা গেছে

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ১২:৩৪আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৪:৩৬

নিহত শিশু আকিফা কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত এক বছর বয়সী শিশু আকিফা খাতুন মারা গেছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আকিফার বাবা হারুন উর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় পথচারী মা-মেয়েকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে মা রিনা বেগম ও শিশু আকিফা গুরুতর আহত হয়। ঘটনাটি পাশের একটি সোনার দোকানের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের বাসটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এই সময় মা রিনা বেগম তার সন্তানকে কোলে নিয়ে ওই বাসের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কোনও হর্ন ছাড়াই চালক বাসটি চালিয়ে মা-মেয়েকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। মাথায় আঘাত পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ওইদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক শেখ ওবায়দুল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু