নন্দীগ্রামে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ২১:৩৮আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২১:৪৯

সড়ক দুর্ঘটনা বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরবাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিসা বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাথম স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চোখের সামনে স্ত্রীর মৃত্যু দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মোটরচালক স্বামী শামীম হোসেন। এ ঘটনায় ট্রাক চালক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাথম ভাঙ্গাচাপড় গ্রামের শামীম হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী আনিসাকে মোটরবাইকে নিয়ে নামুইট গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে তারা কাথম-কালীগঞ্জ সড়কের কাথম স্কুল মোড়ে পৌঁছলে ঝাঁকুনীতে স্ত্রী আনিসা মোটরবাইক থেকে পড়ে যান। এসময় কালীগঞ্জগামী একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১১৯৭০১) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসা। স্থানীয়রা ট্রাকসহ চালক ইউনুস আলীকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের