একই গবেষণা প্রবন্ধ একাধিক জার্নালে, নোবিপ্রবি’র ৪ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

নোয়াখালী প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ০৯:৪০আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ০৯:৪৯

নোবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের তিনজন ও ফার্মেসি বিভাগের একজনসহ মোট চার শিক্ষকের বিরুদ্ধে একই গবেষণা প্রবন্ধ একাধিক জার্নালে ছাপানোর অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক জনাব সঞ্জয় কুমার মুখার্জির পদোন্নতি তিন বছর, সহকারী অধ্যাপক ফয়সাল হোসেন ও ফার্মেসি বিভাগের প্রভাষক মো. ইমদাদুল হক খানের দুই বছর করে এবং মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ রুহুল আমিন এর পদোন্নতি নির্ধারিত সময়ের এক বছর পর বিবেচনায় নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে গবেষণা প্রবন্ধটি এর লেখকদের কেউই আর কোথাও কখনও ব্যবহার করতে পারবেন না। এ ধরনের কাজ ভবিষ্যতে না করার জন্য লেখকদের সবাইকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষকরা ‘হোমিওপ্যাথিক ওষুধের জীবাণু প্রতিরোধী কার্যক্ষমতা মূল্যায়ন এবং টেকসই বাণিজ্যিক ব্যবহার নির্ধারণ’ বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ নিজ নিজ নামে একাধিক জার্নালে ছাপিয়েছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন