রাজশাহীতে ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধ, দুইপক্ষের সংঘর্ষ

রাজশাহী প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১৭:২৮আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৭:২৯

রাজশাহী

কমিটি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পরে মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির বাসায় হামলা চালিয়েছে দলটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটেছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ জানান, নাশকতার একটি মামলায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যান মহানগর বিএনপির সভাপতি, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ দলটির নেতাকর্মীরা। মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বেরিয়ে আসার সময় কোর্ট শহীদ মিনারের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ও বিএনপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে জ্যাকি ও লুকেন নামের দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এই ঘটনার কিছুক্ষণ পর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির বাসায় হামলা চালায় একাংশের নেতাকর্মীরা।

এ ব্যাপারে আসাদুজ্জামান জনি জানান, বিকেল সোয়া ৩টার দিকে নগরীর রামচন্দ্রপুর বাশার রোডের নিজ বাসায় ছিলেন তিনি। কয়েকটি মোটরসাইকেল নিয়ে গিয়ে ছাত্রদলের ১৫-১৬ জন নেতাকর্মী প্রথমে তার বাসায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু বাসায় প্রবেশ করতে না পেরে তারা বাহির থেকে ইটপাটকেল মারে। এতে তার বাসার জানালার কাঁচ ভেঙে যায়।

সম্প্রতি ঘোষিত ও পরে স্থগিত হওয়া ৯টি ইউনিট কমিটির পদবঞ্চিতরা এই হামলা চালিয়েছে দাবি করে জনি আরও বলেন, ‘এর আগে তারাই বিএনপি কার্যালয়ে তালা ঝুলায় এবং ভাঙচুর করে এবং নতুন নেতাদের মারপিট করেছিল। এর জের ধরে আদালত এলাকায় নতুন কমিটির নেতাদের সঙ্গে পদবঞ্চিতদের সংঘর্ষ হয়।’

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে নগর ছাত্রদলের সভাপতির বাড়িতে হামলা হয়েছে বলে শুনেছি। তবে এ নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাজশাহী নগর ছাত্রদলের ৯টি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর জের ধরে পরের দিন দুপুরে পদবঞ্চিত নেতাকর্মীরা নগর বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলে বিকালে নতুন কমিটির নেতারা তা ভেঙে ফেলে। পরের দিন দুপুরে পদবঞ্চিত নেতাকর্মীরা নগর বিএনপির কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়। এসময় বাধা দিতে গেলে নতুন কমিটির নেতাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই দিন সন্ধ্যায় দলের কেন্দ্রীয় নির্দেশে ঘোষিত ৯টি ইউনিট কমিটি স্থগিত করে মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ নিয়ে কদিন ধরেই ছাত্রদলের দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী