বাস চাপা দিয়ে হত্যা: চালকের সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৩

মানিক সরকার চট্টগ্রামে বাস চাপা দিয়ে রেজাউল করিম রনিকে হত্যার ঘটনায় বাস চালকের সহযোগী মানিক সরকারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (১ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার মানিক সরকার নগরীর আকবর শাহ থানাধীন কৈবল্যধাম আবাসিক এলাকার ৩৬৪ নম্বর প্লটে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মোস্তাক সরকার।

সন্তোষ কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর মানিক সরকার ঘা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকায় শ্বশুর বাড়িতে সে আত্মগোপনে ছিল।’

তিনি আরও বলেন, ‘বনোজ কুমার মজুমদার (পিবিআই মহা পরিদর্শক) স্যারের নির্দেশে পিবিআই চট্টগ্রাম মেট্রোর একটি টিম এই অভিযান পরিচালনা করে।’

এর আগে গত সোমবার (২৭ আগস্ট) বিকালে এই পরিবহনের ৪ নম্বর রুটে চলাচল করা একটি বাস তাকে চাপা দিলে রেজাউল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরিবারের লোকজন জানিয়েছেন, ‘ভাটিয়ারি থেকে চার নম্বর রুটের ওই গাড়িতে করে আসার সময় ভাড়া নিয়ে চালক ও তার সহযোগীর সঙ্গে রেজাউলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গাড়ি থেকে নামার সময় চালকের সহযোগী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তার শরীর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন চালক। এতে রেজাউলের মৃত্যু হয়।’

এ ঘটনায় পরদিন ওই বাসের চালক, সহযোগী ও কন্টাক্ট্ররকে আসামি করে নগরীর আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়। নিহত রেজাউলের মামা আব্দুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন- 

রেজাউলকে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা

‘রেজাউলকে ধাক্কা দেয় হেলপার, শরীরের ওপর গাড়ি চালিয়ে দেয় ড্রাইভার’

বাসচাপায় যুবকের মৃত্যু, স্থানীয়দের দাবি হত্যাকাণ্ড

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম