বাসচাপায় যুবকের মৃত্যু, স্থানীয়দের দাবি হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ আগস্ট ২০১৮, ১৯:২৬আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:৩৩

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় যাত্রীবাহী বাসচাপায় রেজাউল করিম রনি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বলে তিনি জানান।

জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পারিবারিক কাজে রনি সীতাকুন্ডের কুমিরা এলাকায় যান। সেখান থেকে আসার পথে ৪ নম্বর রুটের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

বাসের চালক ইচ্ছাকৃত এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে তারা সড়ক অবরোধও করেন। এ বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিন বলেন, ‘এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়রা সড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেই। অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের