কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ আগস্ট) দিনগত রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার শেওড়া মসজিদের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতার আব্দুল বাছেদ (৪২) রৌমারীর উত্তর বাইটকামারী গ্রামের মো. নিজামউদ্দিনের ছেলে। সে উত্তর বাইটকামারী কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক ছিল।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তুহিন মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুরের তারাগঞ্জের শেওড়া মসজিদের বাজার এলাকা থেকে আব্দুল বাছেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইবুনাল-৯ –এ মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।







