উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫০

জন্মাষ্টমীর র‍্যালি বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রবিবার (২ সেপ্টেম্বর)সকালে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়ী থেকে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ীতে এসে শেষ।

জন্মাষ্টমীর র‍্যালি র‍্যালিতে ভক্তরা ঢাক-ঢোল,শঙ্খ,কাসা-ঘণ্টা নিয়ে অংশ গ্রহণ করেন। উলু ধ্বনীর মাধ্যমে পুরো র‍্যালি মুখরিত করে তোলেন। র‌্যালিতে অংশ গ্রহণকারী শিব শংকর চক্রবর্তী এবং নারায়ণ চক্রবর্তী বলেন, ‘ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন শিষ্টের পালনের জন্যে এই ধরাধামে আর্বিভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বানী মানব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতি পালনের আহ্বান জানান। এসময় ভক্তরা দেশ জাতি তথা বিশ্ব সম্প্রদায়ের মঙ্গল কামনা করেন।’

জন্মাষ্টমীর র‍্যালি

রবিবার সকালে আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রআ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভোচ্ছা জানিয়ে ভগবান শ্রী কৃষ্ণের অমিয় বাণী বাস্তব জীবনে প্রতিফল ঘটনানোর আহ্বান জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের