বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ আ. লীগের বিরুদ্ধে

ফেনী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৬

ভেঙে দেওয়া মঞ্চ ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। দলটির অভিযোগ, ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা তাদের সভা মঞ্চ ভেঙে দেয়। শনিবার (১ সেপ্টেম্বর) ভোরের দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ার পুর বদরেন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্মিত মঞ্চ গুড়িয়ে দেয় বলে অভিযোগে পাওয়া গেছে। তবে ভাঙা মঞ্চেই বিকালে সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা ।

দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের অভিযোগ, ভোরের দিকে দু’টি মাইক্রোবাস, তিনটি সিএনজি এবং আনুমানিক ১৫/১৬টি মোটরসাইকেল নিয়ে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের প্যান্ডেল ও স্টেজ গুড়িয়ে দেয়। পরে ভাঙচুর করা আসবাবপত্রে  আগুন লাগিয়ে চলে যায় সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, ‘পুলিশের সহযোগিতায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। কার কাছে এ ঘটনার বিচার চাইবো। নিন্দা জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি।’

এ ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন। তিনি জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী