নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৭

নিহত স্কুলছাত্র নাঈম আহমেদ সরকার নরসিংদীর শিবপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর নাঈম আহমেদ সরকার (১৫) নামে এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিলশরন গ্রামের কয়রা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাঈম আহমেদ সরকার বিলশরন গ্রামের আব্দুল বাছেদ সরকারের ছেলে ও স্থানীয় দড়িপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাতের বেলা বিলশরন গ্রামের নিজ বাড়ির পাশে একটি গানের অনুষ্ঠান উপভোগ করতে বাড়ি থেকে বের হয় নাঈম। পরে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার খোঁজ পাননি। আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন গ্রামের কয়রা নদীতে বস্তাবন্দি লাশ ভেসে উঠতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ অর্ধগলিত বস্তাবন্দি লাশটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা লাশটি স্কুলছাত্র নাঈম আহমেদ সরকারের বলে শনাক্ত করেন।

ওসি জানান, তিনদিন আগেই তাকে হত্যা করে লাশটি নদীতে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কী কারণে কে বা কারা হত্যার ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের