মাদারীপুরের শিবচর থেকে একটি বিদেশি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলার মুন্সিরহাট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ডাকাতি মামলার আসামি নূর হোসেন ও তার সহযোগী দেলোয়ারকে আটক করা হয়। তারা তাদের অস্ত্রটি জব্বার হাওলাদারকান্দি গ্রামের সালাউদ্দিন হাওলাদারের কাছে বিক্রি করেছে বলে স্বীকারাক্তি দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সালাউদ্দিনের বাড়ির রান্না ঘরের পাশে মাটির নিচ থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েকুজ্জামান জানান, আটক তিন জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন- বরগুনায় এমপি শম্ভুকে অবাঞ্ছিত ঘোষণা








