অন্য আসামিদের কটূক্তি, কারাগারে হাজতির আত্মহত্যার চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৪

ঝিনাইদহ ঝিনাইদহ জেলা কারাগারে মাদক মামলার আসামি শহিদুজ্জামান ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কারাগারের নবগঙ্গা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

শহিদুজ্জামান মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের আনিচুর রহমানের ছেলে। আহত শহিদুজ্জামান হাসপাতালে সাংবাদিকদের জানান, গত ৪ মাস ধরে মাদক মামলায় ঝিনাইদহ জেলা কারাগারে রয়েছেন তিনি। কারাগারে থাকা অন্য আসামিরা তাকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেন। একারণে তিনি নিজে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ফাল্গুনী রানী সাহা জানান, শহিদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কারাগারের জেল সুপার গোলাম হোসেন জানিয়েছেন, ‘শহিদুজ্জামানের বাড়ি থেকে কেউ দেখতে আসে না। এ জন্য তার মন খারাপ থাকে। এছাড়া অন্যরা এই বিষয়টি নিয়ে তাকে কটূক্তি করে। তাই সে আত্মহত্যার চেষ্টা করেছে।’

আরও পড়ুন- খুলনায় ২৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৮৭

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক