নুন্দা বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৪

টাঙ্গাইলে নৌকা বাইচ টাঙ্গাইলের বাসাইলে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফুলকী ইউনিয়নের নুন্দা বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে। টাঙ্গাইলে নৌকা বাইচ

এই নৌকাবাইচ প্রতিযোগিতায় ২০টি নৌকা অংশ নেয়। এর মধ্যে প্রথমস্থান অধিকার করে সিপাই গ্রুপের  ভূঞাপুরের জামাল উদ্দিনের মানিকের নৌকা, দ্বিতীয় স্থান পায় ভূঞাপুরের শাহজাহান তালুকদারের হিরার নৌকা, তৃতীয় স্থান পায় ফুলকী দক্ষিণপাড়ার রুমেজ মেম্বারের ফুলের নৌকা। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। টাঙ্গাইলে নৌকা বাইচ

নৌকা বাইচ অনুষ্ঠানে ফুলকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ এরশাদ আলী খান মাস্টারের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান। আরও উপস্থিত ছিলেন-  স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. করিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল ।

/এমএফ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের