বান্দরবানে অবৈধভাবে তোলা বালু জব্দ

বান্দরবান প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৫

বান্দরবানে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত বান্দরবানের রাজবিলায় অভিযান চালিয়ে অবৈধভাবে তোলা বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের রাজবিলা পুলিশ ফাঁড়ির পাশে ওই বালু জব্দ করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্স।

ইউএনও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাজবিলার পুলিশ ফাঁড়ির একটু সামনে অবৈধভাবে তোলা বালু জব্দ করা হয়েছে। তবে আমরা সেখানে যাওয়ার আগেই উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দ বালু স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।’

ইউএনও আরও বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় পুলিশ ও ইউপি চেয়ারম্যানসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। পরিবেশ ধ্বংস ও বিপর্যয়কারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম