খেলার মাঠের আগাছা পরিষ্কারের উদ্যোগ ছাত্রলীগের

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৭

খেলার মাঠের আগাছা পরিষ্কার করলেন ছাত্রলীগ নেতাকর্মীরা কুষ্টিয়া সরকারি কলেজ মাঠটি প্রায় ছয় মাস ধরে জলাবদ্ধ। সেখানে কচুরিপানা জমেছে। কলেজ মাঠে গজিয়ে ওঠা কচুরিপানা দেখে যেন মনে হয় জলাভূমি। খেলার মাঠের এ বেহাল দশায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। বার বার আশার কথা শুনিয়েও কোনও উদ্যোগ নেয়নি কলেজ কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের আগেই এসব কচুরিপানা সরানোর উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ।

শুক্রবার (৭ সেপ্টেম্বর)  কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহম্মেদ ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. স্বপন হোসেনের নেতৃত্বে শুরু হয় আগাছা দমনের কাজ। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরশেদ আলী, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহাবুবু আলম লিমন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, মাহাফুজুর রহমান শাওনসহ অর্ধশত নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। কুষ্টিয়া সরকারি কলেজের খেলার মাঠ

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহম্মেদ জানান, ‘তরুণরাই আমাদের ভবিষ্যৎ। আমরা অনেক ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছি। আমি মনে করি- দশের লাঠি, একের বোঝা। এই কলেজ মাঠের বেহালদশা আমার একার পক্ষেই সম্ভব ছিল সংস্কার করার। আমার প্রাণের সংগঠন ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের সব নেতাকর্মী মিলে তিনদিন পরিশ্রম করে এই মাঠটিকে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে পারবো।’

ছাত্রলীগের এই নেতা আরও বলেন, ‘প্রতিটি স্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজেদের দায়িত্ববোধের মধ্যে পড়ে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের নিজ দায়িত্ব অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেদের সেগুলো সম্পন্ন করার মানসিকতা তৈরি করতে হবে। তাহলে সাধারণ মানুষ আমাদের সম্মানের সঙ্গে গ্রহণ করবে।’ খেলার মাঠের আগাছা পরিষ্কার করলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন জানান, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের স্বাধীনতার চেতনা জাগ্রত করা হবে। আমরা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিনিয়ত কলেজের সার্বিক উন্নয়নের সঙ্গে আছি। কলেজের খেলার মাঠ আবারও তার যৌবন ফিরে পাবে। ছাত্রদের খেলাধুলায় মুখরিত হয়ে থাকবে এই মাঠ। এ জন্য সবার অংশগ্রহণ আমাদের প্রাণবন্ত করে তুলেছে।’

এ বিষয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির বলেন, ‘ছাত্রলীগের এ পরিষ্কার অভিযানের উদ্যোগকে আমরা ইতিবাচকভাবে নিয়েছি। এটা খুবই ভালো উদ্যোগ।’

আরও পড়ুন- ওবায়দুল কাদের শনিবার রেলপথে উত্তরবঙ্গ সফর করবেন

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম