আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর জায়গা নেই: ওবায়দুল কাদের

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৫

টাঙ্গাইলে ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, আওয়ামী লীগের মনোনয়ন ছাড়া বিদ্রোহী প্রার্থী হলে দলে জায়গা হবে না।’

উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে শনিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।  

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামায়াত আবারও ২০১৪ সালের মতো আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের এ অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।’ টাঙ্গাইলে ওবায়দুল কাদের

তিনি আরও বলেন, ‘জনগণ বিএনপির দুঃশাসন আর দেখতে চায় না। দেশে যে উন্নয়নের জোয়ার বইছে, তাতে জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।’

পথসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রমুখ।

নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌঁছে দিয়ে দলকে আরও শক্তিশালী করতে উত্তরাঞ্চল সফরে নেমেছেন আওয়ামী লীগ নেতারা। এ ট্রেন সফরের অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টার  দিকে ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেন থেকে ওবায়দুল কাদের টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টশনে নামেন।  পরে পথসভা শেষে বেলা সাড়ে ১১টার দিকে তিনি উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন।

আওয়ামী লীগের নির্বাচনি এই সফরে অন্য নেতাদের মধ্যে আছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন- ওবায়দুল কাদের শনিবার রেলপথে উত্তরবঙ্গ সফর করবেন

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম