খালেদা জিয়ার জামিনের ক্ষমতা রাখেন আদালত: আইনমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৬

কুমিল্লায় জনসভায় বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়াকে বিচারিক আদালত সাজা দিয়েছেন। তিনি সেই সাজার বিষয়ে যে আপিল করেছেন তার কার্যক্রম চলছে। তাকে জামিন দেওয়া হবে, নাকি হবে না তার ক্ষমতা রাখেন আদালত। আমি এ বিষয়ে কিছু বলার ক্ষমতা রাখি না।’ শনিবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লার চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে বঙ্গবন্ধু ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

এসময় খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে ভালো চিকিৎসার জন্য অনুরোধ করেছি। বাংলাদেশের শীর্ষ হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেয়ার জন্য বলা হয়েছে। এটা সম্পূর্ণ খালেদা জিয়ার ওপর নির্ভর করছে তিনি সেখানে চিকিৎসা নেবেন, নাকি নেবেন না।’

পরে মন্ত্রী কলেজ মাঠে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় এমপি অধ্যাপক মো. আলী আশরাফ। এছাড়া বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম. হুমায়ুন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, আওয়ামী লীগ নেতা রৌশন আলী মাস্টার, চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

/টিটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী