দামুড়হুদায় স্ত্রীকে এসিড নিক্ষেপের মামলায় স্বামী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৬

গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্ত্রীকে এসিড নিক্ষেপের মামলায় জমির উদ্দীনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি– তদন্ত) ইমদাদুল হক এ খবর নিশ্চিত করেন।

গ্রেফতার জমির উদ্দীন কার্পাসডাঙ্গার ভূমিহীন পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।

ওসি ইমদাদুল হক জানান, গত ২ সেপ্টেম্বর রাতে ঘুমন্ত স্ত্রীর ওপর এসিড ছুড়ে মারে জমির। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনার শিকার নারীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ওই নারী দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে ভূমিহীন পাড়ায় অভিযান চালিয়ে মামলার আসামি জমিরকে গ্রেফতার করে একদল পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের