১৩ দিন ধরে নিখোঁজ স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৫

কাজী তাসছিন হোসেন তয়ন
খুলনায় নিখোঁজের ১৩ দিন পর স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কাজী তাসছিন হোসেন তয়নের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ লাইনের পেছনের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। গত ২৮ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, তয়ন নিখোঁজ হওয়ার পর তার বড় মামা কামরুল আহসান ওইদিনই একটি জিডি করেন। পরে তয়নের বাবা তোতা কাজী গত ৯ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। এরপর সাইফুল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তয়নকে হত্যা করার পর লাশ লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকালে পুলিশ লাইনের পেছনের আনসার উদ্দিন সড়কের পাশের একটি ডোবা থেকে তয়নের লাশ উদ্ধার করা হয়। লাশটি কোমর পানিতে দুটি বাঁশের খুঁটিতে বাঁধা ছিল এবং বুকের ওপর সিমেন্টের বড় দুটি চাকা দিয়ে চাপা দেওয়া ছিল। লাশটি গলে গেছে এবং পেট ফাড়ার চিহ্ন পাওয়া গেছে।

সাইফুল জবানবন্দিতে জানায়, ২৮ আগস্ট তারা তয়নকে মুজগুন্নী এলাকা থেকে নিয়ে যায়। ওইদিন রাতেই মাথায় আঘাত করার পর তয়ন মারা যায়। পরে লাশ লুকিয়ে রাখতে ওই ডোবায় রাখা হয়।

ওসি জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তয়নের মামা ফটোসাংবাদিক কামরুল আহসান জানান, লাশটি গলে গেছে। বীভৎস হয়ে গেছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তয়নকে দাফন করা হবে।

/এমএএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের