টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ডাকাত’ আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৪

যৌথ বাহিনীর অভিযানে আটক জহির আহমদ (মাঝে গ্যাঞ্জি পরা) কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জহির আহমদ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে যৌথ বাহিনী। আটক যুবক ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে যৌথ বাহিনী। বুধবার (১২ সেপ্টেম্বর) বিকালে জাদিমুরা এলাকার শালবাগান নতুন ক্যাম্প থেকে তাকে আটক করে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যের একটি দল। সে নয়াপাড়া ক্যাম্প ই-ব্লকের আব্দুল আমিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ কবির হোসেন।

মোহাম্মদ কবির হোসেন বলেন, ‘বুধবার বিকালে শালবাগান নতুন ক্যাম্পের পাহাড়ের কাছাকাছি একদল ডাকাত অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে তার নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ওই ক্যাম্পে অভিযান পরিচালনা করে। এসময় পালানোর চেষ্টাকালে জহিরকে আটক করা হয়। ডাকাত দলের আরও কয়েকজন সদস্য পাহাড়ে পালিয়ে যায়। আটক জাহির শীর্ষ ডাকাত নুর আলমের সহযোগী। তাকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম