মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২৪, ১০:২০আপডেট : ০৫ মে ২০২৪, ১০:২০

গত ম্যাচেই গোল খরা কাটিয়েছেন। এবার তো গোলের তুবড়ি ছোটানোর লক্ষ্যে খেলছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে মৌসুমের চতুর্থ হ্যাটট্রিক তুলে নিয়েছেন তিনি। সৌদি প্রো লিগে তার নৈপুণ্যে আল ওয়েহদাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। 

এমন পারফরম্যান্সে লিগে চলমান মৌসুমে ৩২ গোল হয়ে গেছে পর্তুগিজ তারকার। ২০১৮-১৯ মৌসুমের রেকর্ড ৩৪ গোল থেকে আর দুই গোল পিছিয়ে আছেন তিনি। ম্যাচ বাকি এখনও চারটি। সেবার রেকর্ডটি করেছিলেন আব্দেররাজ্জাক হামাদাল্লাহ। 

রিয়াদে পঞ্চম মিনিটেই প্রথম গোলটি পেয়েছেন রোনালদো। সাত মিনিট পর সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা তুলে নেন দ্বিতীয় গোল। মার্সেলো ব্রোজোভিচের ক্রস থেকে জাল কাঁপিয়েছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে পূরণ করে নেন হ্যাটট্রিক। 

আল নাসরের টানা সপ্তম জয়ে এটি ছিল রোনালদোর নিখুঁত পারফরম্যান্স। তাতে এই মৌসুমে নিজেকে অন্যভাবে চেনাচ্ছেন তিনি। যার পক্ষে সাক্ষ্য দিচ্ছে এই তথ্য। ২০১৫-১৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ৫১ গোল করেছিলেন। তার পর এবারই প্রথম সব মিলে ক্লাব পর্যায়ে করলেন ৪৫ গোল! 

আল নাসরের বিশাল জয়ে তার পর গোল করেছেন রোনালদোর সতীর্থ ওটাভিও, সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে এবং মোহাম্মদ আল ফাতিল। 

এই জয়ে ৯ বারের চ্যাম্পিয়ন আল নাসরের সঙ্গে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ব্যবধান দাঁড়ালো ৯-এ। ২৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে হিলাল শীর্ষে রয়েছে। এক ম্যাচ বেশি খেলা আল নাসর ৭৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। 

/এফআইআর/ 
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী