বেনাপোল সীমান্তে শিশুসহ ১৮ রোহিঙ্গা আটক

বেনাপোল প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৭

আটক রোহিঙ্গা শিশু-নারী-পুরুষ

যশোরের বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। আমড়াখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেন।

আটককৃত রোহিঙ্গাদের মধ্যে চার জন পুরুষ, চার জন নারী ও ১০ শিশু রয়েছে।

মিজানুর রহমান বলেন, ‘গোপনে জানতে পারি, ভারতে প্রবেশে ব্যর্থ হয়ে সীমান্ত থেকে ১৮ রোহিঙ্গা চট্টগ্রামগামী একটি গাড়িতে করে ফিরে যাচ্ছে। এতে আমড়াখালী বিজিবি পোস্টে নজরদারি জোরদার করি। এসময় একটি গাড়ি বিজিবি পোস্টে আসলে তাতে তল্লাশি চালিয়ে ওই রোহিঙ্গাদের আটক করি।’ যশোর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হকও একই তথ্য জানান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম