ধামরাইয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৫

ঝুলন্ত লাশ ঢাকার ধামরাইয়ের কুল্লা থেকে তানিয়া আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রামের নিজ বাড়ির কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। ধামরাই থানার উপপরিদর্শক (এস আই) মাসুদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তানিয়া ধামরাই সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার আব্দুল আলী মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে আড়ার সঙ্গে তানিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানার উপ-পরিদর্শক (এস আই) মাসুদ মোল্লা বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম