রোহিঙ্গাবোঝাই দুই নৌকা ফেরালো বিজিবি

টেকনাফ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৪

রোহিঙ্গা সংকট

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় রোহিঙ্গাবোঝাই দু’টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকা দিয়ে এ দুই রোহিঙ্গাবোঝাই নৌকা বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ খবর নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, দুই নৌকায় ২০ জনের মতো রোহিঙ্গা ছিল, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘দুই নৌকায় ২০ জনের মতো রোহিঙ্গা ছিল, যারা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকা থেকে তাদের ফেরত পাঠায় বিজিবি।’

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘সীমান্ত দিয়ে রোহিঙ্গারা এখনও অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আইন-শৃঙ্খলাবাহিনী সর্তক অবস্থানে রয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম