চট্টগ্রামে অভিযান চালিয়ে শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৪



গ্রেফতারের প্রতীকী ছবি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানার ওসি একে এম মহিউদ্দিন সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে ডবলমুরিং থানা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন বলে তিনি জানান। তাদের কাছ থেকে উসাকানিমূলক লিফলেট উদ্ধার করা হয়েছে।

মহিউদ্দিন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডবলমুরিং থানা ছাত্রশিবিরের সভাপতি মোরশেদুল আলম ও সেক্রেটারি তৌহিদুল মিনহাজসহ আট জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আগ্রাবাদ ব্যাংক কলোনি, ঝরণা পাড়া, হালিশহরের মইন্যাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নেতাকর্মীদের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অন্যরা নগরীর বিভিন্ন কলেজের লেখাপড়া করছেন।’

তিনি আরও বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা সংঘবদ্ধ হচ্ছিলো। গোপন সংবাদ পেয়ে আমরা তাদের গ্রেফতার করি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আরও পড়ুন- অব্যাহতির জেরে ছাত্রদল নেতাদের বিএনপি কার্যালয়ে হামলা!

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান