দেশের প্রথম ‘ওয়াই সেতু’ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৬

ওয়াই আকৃতির শেখ হাসিনা তিতাস সেতু দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীর ওপর নির্মিত দেশের একমাত্র ওয়াই আকৃতির সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল রবিবার (১৫ সেপ্টেম্বর)। সেতুর নাম রাখা হয়েছে 'শেখ হাসিনা তিতাস সেতু'। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। সংশ্লিষ্টরা বলছেন, সেতুটি চালু হলে নদীনালা, খালবিল বেষ্টিত বাঞ্ছারামপুর অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। ওয়াই আকৃতির শেখ হাসিনা তিতাস সেতু

এলাকার জনপ্রতিনিধি সনিয়া আক্তার সুচি, সাংবাদিক আহমেদ সুবির, গাড়িচালক আব্দুল আওয়াল জানান, বাঞ্ছারামপুর থেকে কুমিল্লা জেলার মুরাদনগর এবং হোমনা যাওয়ার জন্যে এতোদিন খেয়া এবং নৌকায় করে তিতাস নদী পাড়ি দিতে হতো। এতে কয়েক ঘণ্টা সময় পথেই নষ্ট হতো। বিকল্প কোনও পথ না থাকায় খেয়াঘাটে সময় নষ্ট হতো। রোগী থেকে শুরু করে সাধারণ মানুষের দুর্ভোগ ছিল সীমাহীন। তবে এখন সেতুটি নির্মাণের ফলে অল্প সময়ে সড়ক পথে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।  

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ‘রবিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন। এজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেতুটি চালু হলে বাঞ্ছারামপুর অঞ্চলের সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্ত সূচনা হবে। আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়ন ঘটবে।’ ওয়াই আকৃতির শেখ হাসিনা তিতাস সেতু

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ফজলে হাবিব জানান, ‘দীর্ঘ সাত বছর অপেক্ষার পর নানা খুঁটিনাটি কাজ শেষে আগামীকাল রবিবার দেশের একমাত্র এই একমাত্র ওয়াই সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের একমাত্র বড় প্রকল্প। এটি চালু হওয়ার পর এ অঞ্চলের সাধারণ মানুষের সহজে যাতায়াতের যে প্রত্যাশা ছিল সেটি পূরণ হবে।’

প্রায় ৭৭১ মিটার দৈর্ঘ্য এবং ৮.১০ মিটার প্রস্থের সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করা হয়েছে। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯৯ কোটি ৮৬ লাখ টাকা। সেটি চালু হলে বাঞ্ছারামপুর, কুমিল্লা জেলার হোমনা, মেরাদনগর এলাকার অন্তত পাঁচ লাখ মানুষ উপকৃত হবে।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর সংযোগ কালভার্টে ধস

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম