শিক্ষকের বেত্রাঘাতে ১০ ছাত্র আহত, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

জামালপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৫

লক্ষ্মীপুর ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয় জামালপুরের ইসলামপুর শিক্ষকের বেত্রাঘাতে ১০ ছাত্র গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) দশম শ্রেণির ছাত্ররা ক্লাস বর্জন করেছে।

এলাকাবাসী জানান, রবিবার জেলার ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের বেত দিয়ে পেটানোর এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি জুলফিকার রহমান সাঈদ জানান, গণিতের শিক্ষক আব্দুর রহিম দশম শ্রেণির বিজ্ঞান পড়াতে গিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে। এতে গুরুতর আহত হয় ১০ শিক্ষার্থী। এই ঘটনার প্রতিবাদে সোমবার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীরা স্কুল বর্জন করেছে। প্রধান শিক্ষক আলতাফুর রহমান সোমবার স্কুলে অনুপস্থিত ছিলেন।  

এদিকে অভিযুক্ত শিক্ষক রফিকুল বলেন, ‘শিক্ষার্থীরা পড়া না পারায় তাদের দু’ একটি করে বেত্রাঘাত করা হয়েছে। এতে কেউ অসুস্থ হলে আমার কিছু করার নেই। শিক্ষক হিসেবে এটা কি আমি পারি না?’

ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি শুনে আমি মর্মাহত।’এ ব্যাপারে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন, ‘বিষয়টির খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে