না.গঞ্জ ছাত্রদল সভাপতিকে অস্ত্রসহ গ্রেফতার দেখালো পুলিশ, ৩ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:০২

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার একটি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী। তিনি আরও জানান, রনির কাছ থেকে এ সময় তিন রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি, গত শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঢাকা থেকে রনিকে তুলে নিয়ে যাওয়া হয়।

এদিকে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুস শফিউল আলম বাদী হয়ে অস্ত্র আইনে রনিকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। সোমবার বিকাল ৩টার দিকে রনিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে তোলা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদিন নিখোঁজের পর রনিকে গ্রেফতার দেখানোয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রনির বড় ভাই আবু সাঈদ রুবেল বলেন, ‘রাজনীতি করে বলে রনির বিরুদ্ধে মামলা থাকতে পারে। কিন্তু অস্ত্র বহন করার বিষয়টি বিশ্বাসযোগ্য নয়।’

পুলিশ দাবি করেছে, রনির বিরুদ্ধে ১০ থেকে ১২টি মামলা রয়েছে। তিনি নিখোঁজ থাকার বিষয়টি তাদের জানা নেই।

আরও পড়ুন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের