নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৭

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঢাকা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ কোর্টে আইনজীবী সমিতির সামনে রনির ভাই মুহিবুর রহমান রানা এই অভিযোগ করেন।

ফতুল্লা মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, মশিউর রহমান রনি নামের কাউকে ফতুল্লা থানা পুলিশ আটক করেনি। তার নিখোঁজের বিষয়ে থানায় কেউ অভিযোগও করেনি।

রনির ভাই মুহিবুর রহমান রানা বলেন, ‘শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আমার ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তখন সে ঢাকায় ছিল। রাত সাড়ে ১০টার দিকে আমার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনটি রিসিভ করার পর ওই প্রান্ত থেকে রনির মোবাইল নম্বরটি জানিয়ে বলা হয়, সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন লোক তাকে একটি কালো রঙের হায়েস মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। কিন্তু ওই সময় কয়েক দফা আমরা পরিচয় জানার চেষ্টা করলে সে পরিচয় বলেনি। তারপর থেকে ওই মোবাইল নম্বরটি বন্ধ। এছাড়া আমার ভাই জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তারপর থেকে ঢাকা ডিবি পুলিশ কার্যালয়, নারায়ণগঞ্জ ডিবি পুলিশ ও ফতুল্লা থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোনও সন্ধান পাওয়া যায়নি।’ মহিবুর রহমান রানার দাবি, তার ভাই মশিউর রহমান রনির বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থেকে থাকে, তবে যেন তাকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী আদালতে হাজির করে।

রনির ভাই মুহিবুর রহমান রানা বলেন, ‘রাজনীতি করে বলে রনির বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে। ভাইয়ের সন্ধান চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ নিয়ে গেলে পুলিশের কোনও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত নেই বলে কেউ তা গ্রহণ করেনি।’

রবিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে রনির সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। তাদের দাবি, তার ভাইকে যদি আইনশৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে, তাহলে তাকে যেন আদালতে হাজির করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি নিখোঁজের বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। রনির বাবা-মা ও বোন বর্তমানে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার বিরুদ্ধে যদি কোনও আভিযোগ থাকে, তবে সরকারকে বলবো তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য। অন্যথায় তাকে দ্রুত খুঁজে বের করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাসহ বিভিন্ন থানায় গাড়ি ভাঙচুর, বিস্ফোরক দ্রব্য ও পুলিশের কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে ১০-১২টি মামলা রয়েছে।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী