সাদুল্যাপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৭

বিদ্যুৎস্পৃষ্ট গাইবান্ধার সাদুল্যাপুরে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর প্রামাণিক ওরফে মন্টু (৬০) নামে এক কাঠমিস্ত্রি মারা গেছেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীর প্রামাণিক ওরফে মন্টু ওই গ্রামের বাসিন্দা। তার পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়িতে গোয়ালঘর পরিষ্কার করছিলেন জাহাঙ্গীর প্রামাণিক। এ সময় বিদ্যুৎচালিত সেচ পাম্প চালু করতে তিনি বিদ্যুতের সুইচ অন করতে যান। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান জাহাঙ্গীর প্রামাণিক।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত বিদ্যুতের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান