শিশু আকিফা হত্যা মামলা: বাসচালক দুই দিনের রিমান্ডে

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫০

আকিফা কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু আকিফার মুত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ফয়সাল গঞ্জেরাজ বাসের চালক মহিদ মিয়া ওরফে খোকনকে (৩৫) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম মোর্শেদ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

কুষ্টিয়া আদালতের জিআরও শাখার উপপরিদর্শক আজাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরী মহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।  বুধবার সকালে এ বিষয়ে শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২৮ অগাস্ট দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম ও শিশু আকিফা খাতুন। এসময় পেছন থেকে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আহত হয় আকিফা। এর দুইদিন পর ৩০ অগাস্ট ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আকিফার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী হারুন উর রশিদ  ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের চালক, তার সহকারী ও বাস মালিককে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর ৯ সেপ্টেম্বর ভোরে ফরিদপুরের ঝিলটুলী এলাকার নিজ বাড়ি থেকে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদীনকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। একইসঙ্গে বাসের চালক খোকন আদালতে আত্মসমর্পণ করেন। পরে ১০ সেপ্টেম্বর দুপুরে দুজনের আইনজীবী আদালতের কাছে তাদের জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

পরবর্তীতে ১১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরী আদালতে ৩০২ ধারায় সংযোজন করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন করলে আদালত সেটি গ্রহণ করেন। একই সঙ্গে ফয়সাল গঞ্জেরাজ বাসের মালিক জয়নাল আবেদীন ও চালক মহিদ মিয়া ওরফে খোকনের জামিন বাতিল করেন। গত বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর জেলার সদর থানার বঙ্গেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- আকিফার মৃত্যু: সেই বাসচালক ফের গ্রেফতার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম