ছাত্র আন্দোলনের নামে কারা দেশ অস্থিতিশীল করতে চায়: শাজাহান খান

পঞ্চগড় প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩১

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘ছাত্র আন্দোলনের নামে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তারা আসলে কারা? কারা বঙ্গবন্ধুর নামে অশ্লীল কথা লেখে বুকে লাগালেন? তারা তো জয় বাংলা স্লোগান একবারও বললেন না, তারা আসলে কারা?’ শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ, বাংলাদেশ জাসদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শ্রমিক নেতা ও সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী যথা সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদরদের পক্ষ নেবে তাদের সঙ্গে, বিএনপির সঙ্গে তো মুক্তিযুদ্ধের চেতনার সম্পর্ক হতে পারে না। সুতরাং তাদের সঙ্গে আলোচনার কোনও সুযোগ নেই।’

এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনে সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম