‘গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে খালেদা জিয়া ও ড. কামাল’

গাইবান্ধা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০২

বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু (ছবি- প্রতিনিধি)

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশের গণতন্ত্র, সংবিধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে খালেদা জিয়া ও ড. কামাল হোসেন। বিএনপি শেখ হাসিনার পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির যে দাবি করছে তা জনগণ ও গণতন্ত্রের দাবি নয়। তাদের এই দাবি ইতোমধ্যে নাকচ করা হয়েছে। বিএনপি এখন যে ষড়যন্ত্রই করুক না কেন, ঐক্যবদ্ধভাবে নির্মূল করা হবে।’

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাসদ আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গি-রাজাকারের সরকার আর দানব সরকার চাই না। দেশের উন্নয়ন ও মানুষের শান্তি অর্জনের সরকার চাই।  জঙ্গি-রাজাকার, মার্শাল ল’র জন্য খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতে শেখ হাসিনার হাত ধরে ঐক্য করেছে জাসদ। একবার জঙ্গি-সন্ত্রাসের সরকার ও একবার রাজাকার সরকার –এই রাজনৈতিক খেলা বাংলাদেশে আর চলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময়কর ধারা অব্যাহত আছে। জঙ্গি-সন্ত্রাসীদের দমনের কাজ চলছে। দেশে আজ শান্তি অর্জন হয়েছে। এই শান্তির জন্য যেকোনও মূল্যে আওয়ামী লীগ-জাসদের ঐক্য রক্ষা করতে হবে।’

জনসভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে জাসদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদিকে জাসদের মশাল প্রতীকের প্রার্থী ঘোষণা করেন হাসানুল হক ইনু। এসময় উপস্থিত জনগণের কাছে খুদিকে ভোট দিয়ে নির্বাচিত করার দাবিও জানান তিনি।

সাদুল্যাপুর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শিশির রঞ্জন রায়ের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন– জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ্ শরিফুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাখাওয়াত হোসেন রাঙা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম ফারুক মনা, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি ও যুব জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন প্রমুখ।

 

/এনআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম