সাকা চৌধুরীর কবরের ‘শহীদ’ লেখা নামফলক অপসারণ করলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৪

সাকা চৌধুরীর কবরের ‘শহীদ’ লেখা নামফলক অপসারণ করলো ছাত্রলীগ যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে তার নামের আগে ‘শহীদ’ লেখা নামফলক অপসারণ করেছে ছাত্রলীগ। শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা নামফলকটি অপসারণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী কুখ্যাত রাজাকার। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তার নামের সামনে শহীদ লিখে মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের আত্মাকে কষ্ট দেওয়া হয়েছে। তার মতো একজন কুলাঙ্গারের নামের সামনে শহীদ লেখা থাকাটা আমাদের জন্য কলঙ্ক। বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জানার পর তিনি নিজে উপস্থিত থেকে এই কলঙ্ক মোচন করেছেন। শুক্রবার বিকালে সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে শহীদ লিখা ওই নামফলকটি অপসারণ করেন।’

গোলাম রাব্বানি নিজে তার ফেসবুক পেজে সাকা চৌধুরীর কবরের নামফলক অপসারণের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “দুঃখজনক হলেও সত্য, মানবতাবিরোধী অপরাধে প্রমাণিত, ঘৃণ্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের ফলকে নামের আগে লিখা ছিল ‘শহীদ’। বাংলাদেশ ছাত্রলীগ আজ সেই লজ্জায় প্রলেপ দিয়েছে।”

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের