ভবেরচর-গজারিয়া-মুন্সীগঞ্জ মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১২

মুন্সীগঞ্জে ওবায়দুল কাদের ভবেরচর-গজারিয়া-মুন্সীগঞ্জ মহাসড়কের সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় এই উদ্বোধন করা হয়। তবে সেতুমন্ত্রী জনগণের উদ্দেশে কোনও কথা না বলেই চলে যান। মুন্সীগঞ্জে ওবায়দুল কাদের

১২.৬০ কিলোমিটার সড়কের মধ্যে ৪টি ব্রিজ ও ১টি কালভার্ট হবে। এর ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি ৫৮ লাখ টাকা। ২০২০ সালের ৩১ডিসেম্বর কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। সড়ক ও জনপদ অধিদফতরের অধীন নারায়ণগঞ্জ সড়ক বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান দেওয়ান, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক