ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীসহ গ্রেফতার ৭৪

ঝিনাইদহ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৫

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীসহ গ্রেফতার ৭৪

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীসহ ৭৪ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলাব্যাপী মাদক ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সদর থেকে ৪ জামায়াত ও ৩ বিএনপি কর্মীসহ ৩০, শৈলকুপা থেকে ৯ জন, হরিণাকুণ্ডু থেকে ৫, কালীগঞ্জ থেকে ৪, কোটচাঁদপুরে ৪ জামায়াতসহ ১০ ও মহেশপুরে ২ জামায়াত কর্মীসহ ৯ জন। এছাড়াও ডিবি পুলিশের অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী