খাগড়াছড়ির মহালছড়িতে বেইলি ব্রিজ ধসে পাথর বোঝাই ট্রাক চেঙ্গী নদীতে পড়ে গিয়ে আব্দুল মমিন (৪০) নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আক্তার হোসেন নামে এক শ্রমিক আহত হয়েছেন। ব্রিজটি ধসের ঘটনায় মহালছড়ির সঙ্গে সিঙ্গিনালার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শ্রমিককে উদ্ধার কাজ করছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম ফকির জানান, শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক মহালছড়ি-সিঙ্গিনালা সড়কের বেইলি ব্রিজে ওঠামাত্র ব্রিজটি ট্রাকসহ ধসে নদীতে পড়ে যায়। এ সময় চালকসহ তিন জনকে উদ্বার করা সম্ভব হলেও আব্দুল মুমিন নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। ঘটনায় আক্তার হোসেন নামে আহত এক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সেনাবাহিনীর মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মোসতাক আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না নাসরিন উর্মি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন- হঠাৎ খালে ভেঙে পড়লো সেতু








