রংপুরে পুলিশি বাধা উপেক্ষা করে বাম জোটের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৯

রংপুরে পুলিশি বাধা উপেক্ষা করে বাম জোটের বিক্ষোভ

ঢাকায় বাম জোটের মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জ করে নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে আজ শনিবার (২২ সেপ্টেম্বর) রংপুরে বাম জোটের নেতা-কর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এর আগে সকাল থেকে রংপুর প্রেসক্লাব এলাকা কর্ডন করে রাখে পুলিশ। এরপরও বেলা সাড়ে ১১ টায়  বাম জোটের নেতা-কর্মীরা প্রেসক্লাবের নেতা কর্মীরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ দফায় দফায় তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের তীব্র বাক-বিতণ্ডা হয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল বের করে জাহাজ কোম্পানি এলাকায় যাওয়ার পর পুলিশ আবারো তাদের বাধা দেয়। এ কারণে  মিছিলকারীরা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সম্পাদক শাহিন রহমান, বাসদ নেতা আনোয়ার হোসেন বাবলুসহ অন্য নেতারা। তারা ঢাকায় বামজোটের মিছিলে পুলিশি হামলার নিন্দা জানিয়ে বলেন, সংসদ ভেঙে না দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন নিরপেক্ষ হবে না।

বাম জোটের মিছিলে বাধা দেওয়ার প্রসঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন বলেন, তারা মিছিল করার অনুমতি না নেওয়ায় আমরা মিছিল করতে নিষেধ করেছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী