গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৪

বিদ্যুৎস্পৃষ্ট টাঙ্গাইলের মধুপুরে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাছিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মজিবর রহমান ও প্রতিবেশী রিনা আক্তার আহত হন। রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের চুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সদ্য বাচ্চা প্রসব করা ওই গাভীটি বাড়ির পাশে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাটিতে পড়ে ছিল। এসময় গাভীটিকে বাঁচাতে গিয়ে পর্যায়ক্রমে নাছিমা, মজিবর ও রিনা আক্তার বিদ্যুতায়িত হন। এসময় মজিবর ও রিনাকে উদ্ধার করা গেলেও, নাছিমাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলেই ওই গৃহবধূ ও গাভীটির মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী