খেলার মাঠ নয়, যেন জলাশয়!

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:২১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৪

বাসাইল উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠ (ছবি- প্রতিনিধি)

থই থই করছে পানি। এ পানির গভীরতা তিন থেকে পাঁচ ফুট তো হবেই। কোথাও আবার কম বা বেশিও হতে পারে। প্রথম দেখাতে যে কেউ পুকুর মনে করবে; নিদেনপক্ষে জলাশয়। কিন্তু এটি কোনও পুকুর বা জলাশয় নয়। এটি টাঙ্গাইলের বাসাইল উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠ, যেখানে এখন খেলা করে হাঁসের দল। দীর্ঘদিন ধরে এ মাঠ পানিতে তলিয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, এ মাঠ ভরাটের দায়িত্ব যাদের, তারা তা দেখেও দেখে না।

স্থানীয়রা জানালেন, একসময় প্রতিদিন বিকালে এ মাঠে খেলতে আসতো আশেপাশের কিশোর-তরুণরা। ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করা হতো এখানে। সভা-সমাবেশও হতো। কিন্তু বছর খানেক ধরে এ মাঠ পানির নিচে তলিয়ে আছে।

ব্রাদার্স ফুটবল দলের সাবেক দলপতি বাসাইল পশ্চিমপাড়ার ইউসুফ আলী খান বলেন, ‘উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠ কী অবস্থা দেখেন। এ মাঠ পানিতে তলিয়ে থাকায় আশেপাশের কিশোর-তরুণরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।’ জরুরি ভিত্তিতে এ মাঠ ভরাটের দাবি জানান তিনি। 

বাসাইল উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠ (ছবি- প্রতিনিধি) ২

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ‘মাঠটি পৌরসভার আওতায়। তারপরও উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু কাজ করেছি। মাঠ ভরাটের বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষ দেখবে।’

বাসাইল পৌরমেয়র আব্দুর রহিম আহমেদ বলেন, ‘মাঠটি উপজেলা পরিষদ ও প্রশাসন নিয়ন্ত্রণ করে। এখনও পৌরসভার নিয়ন্ত্রণে দেওয়া হয়নি। পৌরসভার নিয়ন্ত্রণে দেওয়া হলে সারাবছর মাঠটিতে খেলার উপযোগী করা যেতো। মাঠটি ভরাট করা জরুরি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘মাঠটি ভরাট করা জরুরি। খেলাধুলা ছাড়াও সরকারি নানা অনুষ্ঠান এই মাঠেই করা যায়। পুরো মাঠটি ভরাটের ক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন। ইতোমধ্যে কিছু মাটি ফেলা হয়েছে। শিগগিরই মাঠটি ভরাটের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের